ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  6:36 PM

news image

বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বোরো সংগ্রহ অভিযান ২০২২ ও চলমান খাদ্যবান্ধব এবং ওএমএসসহ সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এ কথা জানান। সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পর সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল-আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। সেই বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত ওএমএস বিক্রি কার্যক্রম চলবে বলে জানালেন সাধন চন্দ্র মজুমদার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,

‘চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি। জরিমানা থেকে শুরু করে ইতোমধ্যে মামলাও হয়েছে। অনেককে হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে। আমরা একেবারেই যে মনিটরিং করি না, তা নয়। আমরা প্রচুর মনিটরিং করছি।’ সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা যদি মিলগেট, পাইকারি এবং খুচরা বাজার এই তিন জায়গায় যান, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খুচরা মার্কেটে গেলে দেখবেন যে, একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে চাল মজুত করা আছে। জিজ্ঞেস করলে বলে, মিলের সিন্ডিকেট। মধ্যস্থের কথা কেউ বলে না।’ ‘আপনারা বাবুবাজারে কেউ যান না, পাইকারি বাজারে যান না। আপনাদের আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, এই তিনটি জায়গায় গিয়ে আপনারা শুধু ধরিয়ে দিন। পরে আমরা অ্যাকশন নিতে পারি কি না পারি, সেটা দেখেন’ বলেও জানান মন্ত্রী। চালের দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম