ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাজারে কমেছে কাঁচা মরিচের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২২,  6:33 PM

news image

দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৭০ টাকায়। বৃহস্পতিবার ( ২৪ মার্চ) হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। কাঁচামরিচের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। দেশি কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। হিলির কাঁচাবাজার করতে আসা মাজহারুল ইসলাম বলেন, পেঁয়াজের বাজারে অনেকটাই স্বস্তি ফিরেছে। তবে কাঁচামরিচের বাজারে তেমন কোন স্বস্তি ফেরেনি। তবে এক সপ্তাহের ব্যবধানে কিছুটা দাম কমেছে।

আগে যেমন ২০ থেকে ২৫ টাকায় কাঁচামরিচ বিক্রি হয়েছিল। সেই দামে যদি এখন বিক্রি হতো তবে আমাদের জন্য অনেক সুবিধা হতো। বাংলাদেশ সরকার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। তবে হিলির বাজারে এখনো তার তেমন কোন প্রভাব পড়েনি। তিনি আরও বলেন, বোতল জাতের সয়াবিন তেল ১৬০ টাকা দামে বিক্রি হলেও খোলা সয়াবিন তেল ১৪৮ টাকা লিটার বিক্রি হচ্ছে। সামনে রমজান মাস সরকার যদি এখনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে। তবে অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের জন্য কৃত্রিম সংকট তৈরি করতে পারে। হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, বাজারে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম। গত সপ্তাহের থেকে ৩০ টাকা দাম কমেছে। প্রতি দিন একটু একটু করে দাম কমছে। আগামীতে আরও দাম কমতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম