ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বাগেরহাট মোংলা বন্দরে পাথরবোঝাই কার্গোডুবি

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২২,  6:34 PM

news image

বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার তিন নম্বর অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় পাথরবোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে ওই এলাকায় কার্গোটি ডুবে যায়। এ সময় রাতেই ডুবন্ত ওই জাহাজের ১০ কর্মীকে উদ্ধার করা হয়। জানা গেছে, বন্দরের হাড়বাড়ীয়ার ছয় নম্বর অ্যাংকোরেজে থাকা লাইবেরিয়ান পতাকাবাহী এম ভি আইভিএস হাইয়াকিতা জাহাজ থেকে বুধবার রাতে ৭০০ টন পাথর বোঝাই করে কার্গো জাহাজ এম ভি মাস্টার দিদার। পরে খুলনার উদ্দেশ্যে কার্গোটি ছেড়ে এলে হাড়বাড়ীয়ার তনি নম্বর অ্যাংকোরেজ এলাকায় অসতর্কতাবশত মূল চ্যানেলের বাইরের চরে ঠেকে যায়। এ সময় রাত ১২টার দিকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, পাথরবোঝাই জাহাজটি হাড়বাড়ীয়ার মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এ কারণে বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন-নির্গমন ও পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে। তারপরও দুর্ঘটনাকবলিত স্থানে লাল নিশানা টানানোর পাশাপাশি মালিকপক্ষকে কার্গোটি দ্রুত উত্তোলনের জন্য চিঠি দেওয়া হচ্ছে। এ বিষয়ে সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু জানান, জাহাজটিতে থাকা ১০ জনকে আশপাশের কার্গোর কর্মীরা উদ্ধার করেন। তারা সবাই সুস্থ আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম