ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২৫,  5:40 PM

news image

বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে আক্কাস শিকদার (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।  শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার কাচনা উত্তর পাড়া গ্রামে নিজ মৎস্য ঘেরে তিনি মারা যান। আক্কাস শিকদার কাচনা উত্তর পাড়া গ্রামের মোজাম শিকদারের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃষ্টির মাঝেই আক্কাস শিকদার মৎস্য ঘেরে যান। পরে তিনি বজ্রপাতে মারা যান। স্থানীয় বাসিন্দারা ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক গণমাধ্যমকে জানান, নিজের ঘেরে বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। নিহতের স্বজনরা তার দাফনের ব্যবস্থা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম