ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বাগেরহাটে নিহত পুলিশ সদস্যের বাড়িতে শোকের মাতম

#

নিজস্ব প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৪,  4:49 PM

news image

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলায়। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষে সুমন ঘরামী নামে ওই পুলিশ সদস্য নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন। সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা গীতা রানী ও স্ত্রী পাগলীনী। তার মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম