ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মে, ২০২৪,  7:15 PM

news image

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় সোহেল হাওলাদার (৪০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। ওসি মিজানুর বলেন, ‘সাতক্ষীরা থেকে আম নিয়ে আসার সময় টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরির সামনে পিকআপ ভ্যানটি বিকল হয়ে যায়। আম ব্যবসায়ী সোহেল হাওলাদার সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় ঘাতক ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম