ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২৬,  4:39 PM

news image

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত তিনটি ড্রোন ও চারটি রকেট ব্যবহার করে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন দূতাবাস চত্বরে আঘাত হানে, আর বাকিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর দূতাবাস এলাকার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। হামলার সময় সতর্ক সংকেত বেজে ওঠে এবং নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে আরেকটি ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনার জেরে ইরাকে থাকা মার্কিন স্থাপনাগুলো সম্প্রতি হামলার ঝুঁকিতে রয়েছে। সেই প্রেক্ষাপটে দূতাবাসে চালানো এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলে মনে করা হচ্ছে। অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে। এদিকে একই রাতে বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস-এর একটি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তা সূত্রের দাবি, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম