ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাকপ্রতিবন্ধীকে গণধর্ষণের পর আগুন দিয়ে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২২,  4:29 PM

news image

ঢাকার কেরানীগঞ্জে এক বাকপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের পর গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। লতা সরকার (৩২) নামের ওই নারীর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিলো। গত সোমবার সন্ধ্যায় তার গায়ে আগুন দেয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। নিহতের ছোট বোন পাখি অভিযোগ করে জানান, লতা জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। পরিবারের সাথে কেরানীগঞ্জ কলাতিয়া আহাদিপুর এলাকায় থাকতেন। সোমবার সন্ধ্যার দিকে বাসার সামনে থেকে কয়েকজন তাকে সিএনজিতে উঠিয়ে কেরানীগঞ্জ কদমতলী পার্কের পাশে একটি এলাকায় নিয়ে যায়। সেখানে কয়েকজন মিলে গণধর্ষণের পরে গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল জানান, সোমবার রাতে ৯৯৯ নাইনের মাধ্যমে খবর পেয়ে ওই দগ্ধ নারীকে সু-বাড্ডা চিতাখোলা সাবান ফ্যাক্টরির পাশে থেকে উদ্ধার করা হয়। এই বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের ধরতে অভিযান চলছে। মৃত্যুর আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কি না ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম