ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে মোদী

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুন, ২০২৩,  6:42 PM

news image

বাইডেনের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের এই সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে দিল্লি থেকে তার বিমান আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, রাত দেড়টার দিকে তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স ঘাঁটিতে নামবেন। এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মোদি। এই সফরকালে স্বাক্ষরিত হতে পারে একাধিক ঐতিহাসিক চুক্তি। সেখানে তাকে স্বাগত জানাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন না। তাকে স্বাগত জানাবেন ভারতীয় বংশোদ্ভূত একদল আমেরিকান। মোদির এই সফরকে ঐতিহাসিক বলা হচ্ছে, কারণ এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুইবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য রাখেননি। উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদির সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে মোদির সাথে এই প্রথমবার দ্বিপক্ষীয় ক্ষেত্রে পূর্ণাঙ্গ আলোচনা হতে চলেছে। এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। যুক্তরাষ্ট্র থেকে মিসরে যাবেন মোদি। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এ বছর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন। তার আমন্ত্রণে এই প্রথম মোদি মিসরে যাচ্ছেন। ২৪ এবং ২৫ জুন তিনি মিসরে থাকবেন। সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম