ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৩,  10:40 PM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুহাতে চলে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৪ নভেম্বর) আরামবাগের জনসভায় দেয়া বক্তব্যে তিনি বলেন, বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে! ওবায়দুল কাদের বলেন, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে! এখন (বিএনপির) লাফালাফি কোথায়? শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবেন। তিনি বলেন, হায়রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাবো না! এখন কাদের পালাবার পথ নাই?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।  তিনি বলেন, বাংলাদেশকে শেখ হাসিনা যেখানে নিয়ে গেছেন, বিশ্বনেতারা প্রশংসায় পঞ্চমুখ হন। দুর্ভাগ্য আমাদের, বিএনপি একটা ধন্যবাদও কোনোদিন দেয়নি। শেখ হাসিনার জনপ্রিয়তায় ওরা হিংসা করে। কাদের বলেন, এদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়। ক্ষমতা পেলে এরা দেশকে ধ্বংস করবে। এই অপশক্তির হাতে দেশ তুলে দিতে পারি না। সতর্ক পাহারায় থাকতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। জাতির স্বার্থে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করতে হবে, বলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম