ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাংলা টাইগার্সের হেড কোচ হলেন আফতাব

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  7:55 PM

news image

আনুষ্ঠানিকভাবে টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের হেড কোচ হিসেবে আফতাব আহমেদের নাম ঘোষণা করেছে দলটি। আগেও দলটির কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে এবার হেড কোচের দায়িত্বে থাকবেন বাংলাদেশ দলের সাবেক হার্ডহিটার ব্যাটসম্যান। মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলা টাইগার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে আফতাবকে কোচ করার বিষয়টি জানিয়েছে তারা। আফতাবের ছবি সম্বলিত একটি পোস্টার পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘হার্ডহিটার ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের ট্রেনিংদাতা। তিনি আমাদের সঙ্গে আগেও ছিলেন, আমাদের সঙ্গে আবার থাকবেন।

আফতাব আহমেদকে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমে হেড কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’এদিকে আফতাব দেশের ঘরোয়া ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পান তিনি। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয়েছিল দলটি। বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব বলেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম