ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

বাংলালিংক ও যমুনা ব্যাংকের কাছে ক্ষতিপূরণের আইনি নোটিশ পাঠালেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

২৪ জুলাই, ২০২২,  10:25 PM

news image

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বিজ্ঞাপন মার্কেটটা অনেক বড়। তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি করেন দেশি-বিদেশি নানান প্রতিষ্ঠান। তবে আইনের ব্যাঘাত ঘটলে সাকিবও ছেড়ে কথা বলেন না। রোববার সাকিবের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল মোবাইল কোম্পানি প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংককে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতি পূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,

জনাব সাকিব আল হাসান এর বিখ্যাত ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যাবসায়িক কাজে সীমিত ব্যবহারের বাংলালিংক কম্যুনিকেশন ডিজিটালের (বাংলালিংক) সঙ্গে একটি চুক্তিকে আবদ্ধ হয় ২১/০১/২০১৮ তারিখে। ২০/০১/২০১৬ তারিখে চুক্তির জোন শেষ হলে বাংলালিংক সাকিব আল হাসানের ছবি, ব্রান্ড, স্বাক্ষর সম্বলিত কোনো ছবি বিজ্ঞাপনে ব্যবহার আর করবেনা এটাই চুক্তির শর্ত। তথাপি বাংলালিংক চুক্তি ভঙ্গ করে, বেআইনি ভাবে যমুনা ব্যাংক এর এটিএম বুথসহ অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি বিজ্ঞাপনে প্রচার করছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ অন্যায় ভাবে হাসিলের জন্য। এই ধরনের বেআইনি কাজে বাংলালিংক ও যমুনা ব্যাংককের প্রমাণ পাওয়া গেছে। এই অনৈতিক কাজ ধারা লঙণ হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৬ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৮ ধারা, কপিরাইট আইন ২০০০ এর ৮২ ধারা ও দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬, ৪২০। ২৪/০৭/০২২ তারিখে লিগ্যাল নোটিশ ইস্যু করে বাংলালিংক ও যমুনা ব্যাংক এর কাছে সাকিব আল হাসান এর পক্ষে দাবি করা হয়েছে ক্ষতিপুরণ হিসেবে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা। আইনি নোটিশে আরও বলা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে নোটিশের পদক্ষেপ না নিলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম