ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলামোটরে আর কে টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২১,  9:03 PM

news image

রাজধানীর বাংলামোটরে একটি বহুতল ভবন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আর কে টাওয়ার নামের ভবনটির ছয় তলায় শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুন লাগে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানায় ফায়ার সার্ভিস।

এর আগে বাহিনীটির কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন ধরার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। ইংরেজি দৈনিক নিউ এজ কার্যালয় ভবনের কাছের ভবনটির নিচ তলা ও তৃতীয় তলায় সিরামিকের দোকান রয়েছে। পাঁচ তলায় ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করা কিছু প্রতিষ্ঠান আছে। ভবনটির ষষ্ঠ তলায় বিভিন্ন দোকানে শিশুদের খেলনার গোডাউন আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম