ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন শিগগির

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২,  6:57 PM

news image

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শিগগিরই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত করছি আমরা। রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে যেসব দেশ সংযুক্ত রয়েছে প্রতিবেদন প্রদানের জন্য তাদেরকে আমরা চিঠি দিয়েছি। এখনও তিন-চারটি দেশ চিঠির জবাব দেয়নি। আমরা অপেক্ষায় আছি।

তাদের চিঠির জবাব পেলেই প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ৬৮ বারের মতো পিছিয়েছে মামলার প্রতিবেদন। নতুন তারিখ আগামী ১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গত বুধবার (১৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন। উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। এ ঘটনায় ওই বছরের ১৫ মার্চ অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা ধারণা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম