ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মে, ২০২৫,  10:29 PM

news image

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিশ্চিত হওয়ার পর এবার সিরিজের সূচিও চূড়ান্ত হলো। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী বুধবার। সিরিজের পরের দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন। গোটা সিরিজই হবে লাহোরে। সব ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ শেষ হচ্ছে বুধবার। এরপর বৃহস্পতিবার বিশ্রাম নিয়ে শুক্র ও শনিবার দুবাইয়ে অনুশীলন করবে লিটন কুমার দাসের দল। এরপর রোববার তারা রওনা হবে লাহোরের পথে। আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ভাবনায় রেখে পরে দুই দেশের বোর্ডের আলোচনায় ওয়ানডে সিরিজ বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চূড়ান্ত করা হয়। সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাবে অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশের সফর। পরে দুবাইয়ে দুই দেশের বোর্ড কর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনা শেষে সফর চূড়ান্ত হয়। পিসিবি মঙ্গলবার জানায়, পাঁচ ম্যাচের বদলে তিন ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তবে সূচি ঘোষণা করা হয়নি তখন। সেই আনুষ্ঠানিকতাও এবার হয়ে গেল। এই সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা করা হয় বুধবার সকালেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম