ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাংলাদেশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মানবাধিকার পরিপন্থী: জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪,  5:20 PM

news image

‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার’ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২২ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ‘অমিত শাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না।’ গোলাম পরওয়ার বলেন, এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম