ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় কাতার

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  6:07 PM

news image

চিকিৎসা, আতিথেয়তা, যানবাহন চালনা ও তথ্য-প্রযুক্তি (আইটি) খাতে বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ কর্মী নিতে চায় কাতার। গতকাল রবিবার দেশটির শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এসব কথা জানান। এ ছাড়া কাতারে বসবাসরত বাংলাদেশিদের নিজের দেশের পাশাপাশি কাতারের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরে অর্থনৈতিক অঞ্চলে কাতারকে বিনিয়োগের অনুরোধ করেন। কাতার বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সক্রিয়ভাবে অনুসন্ধান করবে বলে আশ্বাস দেন কাতারের মন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম