ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি

#

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  10:00 PM

news image

দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে সৌদি আরবের সরকার। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এর আগে প্রবাসী কল্যাণ ভবনে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সৌদি সরকার দক্ষ কর্মীর পাশাপাশি বাংলাদেশ থেকে অদক্ষ কর্মীও নেবে। কর্মী নেওয়ার বিষয়ে এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নিচ্ছে দেশটি। আর সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, প্রথম দফায় ৬০ জন নার্স ও মেডিকেল টেকনিশিয়ান নেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে বড় আকারে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এজন্য ঢাকায় কারিগরি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি কর্মীকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। গত বছর প্রায় ১১ লাখ বাংলাদেশি দেশটিতে কাজ করার জন্য ভিসা পেয়েছেন। শিগগিরই এ বছরের বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম