ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  4:35 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটের ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে আজ বুধবার পাঠানো পৃথক বার্তায় এ অভিনন্দন জানান তাঁরা। এর আগে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৫ উইকেট।

সেটা তুলে নিতে খুব বেশি সময় নেয়নি মুমিনুল হকের দল। দ্রুত গুঁটিয়ে যেয়ে বড় লিড নিতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ৪০ রানের লক্ষ্য পাওয়া বাংলাদেশ দিনের প্রথম সেশেনেই হেসেখেলে জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ডে। আজ বুধবার টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে টেস্টে এই প্রথমবার কিউইদের হারানোর ইতিহাস গড়ল বাংলাদেশ। একই সঙ্গে যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেল মুমিনুল হকের দল। কিউইদের মাটিতে তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৩ ম্যাচ খেলে অবশেষে স্বপ্নের জয়ের দেখা পেল বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম