ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

#

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৪,  9:23 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপেরই পরপরই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজ স্থগিত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে নতুন করে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) এসিবির প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৬ নভেম্বর শুরু হবে দুই দলের সিরিজ, শেষ হবে ১১ তারিখ। প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আফগানদের বিপক্ষে সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। সেখাবে ‍দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এছাড়া চলতি মাসে দেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেখানেও দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। এর আগে বিসিবি জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। পুরো সিরিজই হবে দেশের বাইরে। পরে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজটি স্থগিত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড।   


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম