ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাংলাদেশে ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে: বিবিএস

#

আইটি ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৫,  5:22 PM

news image

বাংলাদেশে এখন অর্ধেকের বেশি পরিবার ইন্টারনেট ব্যবহার করতে পারছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ নাগাদ দেশে ইন্টারনেট সংযোগের হার বেড়ে দাঁড়িয়েছে ৫২ শতাংশে, যা তিন মাস আগেও ছিল ৫০.৪ শতাংশ।

সরকারি এই পরিসংখ্যান সংস্থার সর্বশেষ ত্রৈমাসিক 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অ্যাক্সেস ও ব্যবহার' জরিপে দেখা গেছে, ২০২৪ সালের শেষ তিন মাসে গ্রামীণ এলাকায় ইন্টারনেট ব্যবহারের হার ৪৬ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৮.২ শতাংশ। একই সময়ে শহরাঞ্চলে ইন্টারনেট সংযোগের হার ৬০.২ শতাংশ থেকে বেড়ে ৬১.৬ শতাংশে পৌঁছেছে।

২০২৩ সালের তুলনায় এই পরিস্থিতি ভালো। তখন দেশের কমপক্ষে ৪৪ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ ছিল।

ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের পরিসংখ্যানে শহর ও গ্রামের মধ্যে বড় ব্যবধান দেখা যাচ্ছে। শহরাঞ্চলে যেখানে ৬৮ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে গ্রামীণ এলাকায় এই হার ৩৮ শতাংশেরও কম। 

জাতীয়ভাবে দেখা যাচ্ছে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর হার বেড়ে ৪৭.২ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৪৫.৭ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, বাংলাদেশে ৯৮.৭ শতাংশ পরিবারে মোবাইল ফোন রয়েছে এবং এর মধ্যে অন্তত ৭২ শতাংশ পরিবারে এক বা একাধিক স্মার্টফোন রয়েছে।

বাংলাদেশে ৬৩.৬ শতাংশ পরিবারের টেলিভিশন আছে, কিন্তু মাত্র ৯.২ শতাংশ পরিবারের কম্পিউটার রয়েছে। ব্যক্তি পর্যায়ে দেখা গেছে, দেশের মাত্র ৯ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন। অন্যদিকে, ৯০ শতাংশের বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, এবং ৬৫ শতাংশ মানুষ নিজস্ব মোবাইল ফোনের মালিক।

যদিও ৫২ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মাত্র ৪৭.২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। অর্থাৎ, ইন্টারনেট সুবিধা থাকলেও সবাই তা ব্যবহার করছেন না। তবে যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের বেশিরভাগই দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম