ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইইউ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩,  11:44 PM

news image

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক শেষে ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে মানবাধিকারসহ সব ধরনের পরিস্থিতি নজরে রাখা হবে। ইমন গিলমোর বলেন, বাংলাদেশ ও ইইউ’র সম্পর্কের কেন্দ্রবিন্দুতে মানবাধিকার রয়েছে। তাই, সম্পর্কের ক্ষেত্রে আমরা মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। ইইউ’র বিশেষ এই প্রতিনিধি বলেন, ইইউ’র প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে ব্রাসেলসে রিপোর্ট পেশ করবে। সেটির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া বৈঠকে মানবাধিকার পরিস্থিতি, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ইমন গিলমোর। এর আগে, ছয় দিনের সফরে সোমবার (২৪ জুলাই) সকালে ঢাকায় আসেন ইমন গিলমোর। সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম