ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

বাংলাদেশে টেস্ট খেলতে মুখিয়ে রাচিন রবীন্দ্র

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৩,  4:47 PM

news image

দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছেন রাচিন রবীন্দ্র! ১০ ম্যাচের তিনটিতে সেঞ্চুরি করে একশর বেশি স্ট্রাইক রেটে ৫৭৮ রান করেছেন তিনি। অথচ অধিনায়ক কেইন উইলিয়ামসন ইনজুরিতে না পড়লে হয়তো ঠিকঠাক সুযোগই মিলতো না তার। দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে রাচিন এখন বাংলাদেশে। প্রথম ম্যাচটি খেলতে কিউই দলের সঙ্গে এখন তিনি আছেন সিলেটে। সাদা বলের বিশ্বকাপের পর টেস্ট খেলতে মুখিয়ে আছেন, এমনটিই জানালেন রাচিন।   শুক্রবার সিলেটে স্থানীয় সাংবাদিকদের জন্য পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটা একটা অবিশ্বাস্য ব্যাপার (বিশ্বকাপ)। আমার মনে হয় সবকিছু খুব দ্রুত হয়ে গেছে আর আমি এখন ‍খুবই সৌভাগ্যবান। দেখুন, এটা আসলে বুঝিয়ে দেয় দলের পরিবেশটা কেমন আর আমি কতটুকু স্বাধীনতা নিয়ে খেলেছি। সময়টা উপভোগ করেছি আর দলে অনেকদিন যারা আছে তাদের কাছে শিখেছি। আশা করি তাদের কাছ থেকে শেখাটা চালিয়ে যেতে পারবো।’ ‘আমাদের সাদা বলে বেশ ব্যস্ততাই গেছে। এখন আবার লাল বলে ফেরাটা মনে হয় উপভোগই করবো। কারণ এখানে আপনার ইন্টেন্ট দরকার হয়, আপনি সবসময় রান করার দিকে তাকিয়ে থাকেন। এটা আপনাকে রান করার ভালো সুযোগ করে দেবে। কিন্তু কন্ডিশন, পিচের ওপরও অনেক কিছু নির্ভর করে। টেস্ট ক্রিকেট থেকে বছরখানেক দূরেই ছিলেন রাচিন রবীন্দ্র। সবশেষ ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে মাউন্ট মঙ্গুনই টেস্টে খেলেছিলেন রাচিন। ওই ম্যাচেও হেরেছিল তার দল। এখন আবার সুযোগ পেয়েছেন টেস্টে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম