ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বাংলাদেশের বিরুদ্ধে উইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ জুন, ২০২২,  5:04 PM

news image

বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ একটা সিরিজে শেষে ক্যারিবীয়দের অপেক্ষা এবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মাঠে নামার। ঘরের মাঠে ক্যারিবীয়রা বরাবরই দুর্দান্ত দল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই যাচাই-বাছাই শুরু করেছে তারা। বাংলাদেশের বিপক্ষে আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ২ ও ৩ জুলাই প্রথম দুই ম্যাচের ভেন্যু ডমিনিকা। ৭ জুলাই গায়ানাতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই সিরিজের জন্য ঘোষিত দলে নেই আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার। এদিকে চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার ওবেদ ম্যাককয়।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রবম্যান পাওয়েল (সহঅধিনায়ক), শামারাহ ব্রুকস, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, কেমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ- ডমিনিক ড্রেকস।

টি-টোয়েন্টি সিরিজের সবকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা থেকে। টি-টোয়েন্টি দলের সঙ্গে ওয়ানডে দলও ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট। দলে রাখা হয়েছে উইকেট-রক্ষক ডেভন থমাস ও অলরাউন্ডার কেমো পলকে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা দলের বেশির ভাগ খেলোয়াড়কেই রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে। আগামী ১০ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১৩ জুলাই দ্বিতীয় ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহঅধিনায়ক), শারমাহ ব্রুকস, কেচি কার্টি, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মুটি, অ্যান্ডারসন ফিলিপ, রবম্যান পাওয়েল, জ্যেডন সিলস।

রিজার্ভ- রোমারিও শেফার্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম