ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে বড় চমক

#

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২৫,  4:43 PM

news image

অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। যদিও মাঝে ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে কমে গেছে দুই ম্যাচ।পাঁচ ম্যাচের সিরিজ নেমে এসেছে তিনে। সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখন পর্যন্ত আছে সংশয়। যদিও পিসিবি’র অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এখন পর্যন্ত বলছে ২৭ মে থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও ঠিকই সিরিজ উপলক্ষ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। ঘোষিত স্কোয়াডে দলের বড় তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি নেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে। রিজওয়ান না থাকায় অধিনায়কত্বের ভার গিয়েছে সালমান আলী আঘার কাছে। সহ-অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার শাদাব খান।  ঘোষিত দলে জায়গা পেয়েছেন এরইমাঝে এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া সাহিবজাদা ফারহান। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাইম আইয়ুব। এছাড়া পিএসএলে দারুণ ফর্মে থাকা ফখর জামানকেও স্কোয়াডে জায়গা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পাকিস্তান স্কোয়াড

সালমান আলী আঘা, শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম