ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২১,  5:23 PM

news image

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে দুদলের লড়াই। সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড দল। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হওয়ার অপেক্ষায় স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের প্রথম টেস্টের জন্য বুধবার রাতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ১৩-সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।

চোটের কারণে স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে হইচই ফেলে দেওয়া স্পিনার এজাজ প্যাটেল নেই স্কোয়াডে। করোনার মহামারির মধ্যে এ নিয়ে দ্বিতীয় বার নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ। এর আগে গত ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল। এবার গেল সাদা-পোশাকের ক্রিকেট খেলতে। সূচি অনুযায়ী, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। প্রথম ম্যাচটি হবে মাউন্ট মঙ্গানুইতে। এরপর ৯ জানুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট। সেটি হবে ক্রাইস্টচার্চে। টেস্ট সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লানডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার এবং উইল ইয়ং।

বাংলাদেশ স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ এবং ফজলে মাহমুদ রাব্বি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম