ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

বাংলাদেশের দেখানো পথ ধরেই জিততে চায় কিউইরা

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২৩,  4:29 PM

news image

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবারের মতো ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। তবে লড়াই কম করেনি নিউজিল্যান্ডও। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিলেট থেকে মিরপুরের পিচ স্পিন সহায়ক হওয়ায় নিজেদের বেশিরভাগ পেসারকে বিশ্রামে রাখতে পারে নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচের আগে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি। এসময় স্পিনার ইশ সোধি জানালেন পরবর্তী টেস্টে তাদের লক্ষ্যের কথা।   তিনি বলেন, ‘সিলেটে প্রথম টেস্টের হার মেনে নেওয়া অবশ্যই কঠিন। তবে আমি মনে করি এই হার থেকে আমরা আরও ভালো কিছু করতে পারবো। নিজেদের আসল রূপ ফিরে পাবো। আমি মনে করি বাংলাদেশ যেভাবে খেলেছে, তারা আমাদের পরাজিত করেছে। এর মাধ্যমেই এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে, তার একটি ব্লুপ্রিন্ট পেয়ে গেছি। পরবর্তী টেস্ট ম্যাচে একই কাজ আমরা করবো। এছাড়া পরবর্তী ম্যাচ জয়ের জন্য অভিজ্ঞতা কাজে লাগাবেন বলে জানিয়েছেন সোধি। কিউই এই লেগ স্পিনার বলেন, ‘আপনারা জানেন আগের ম্যাচে আমরা হেরেছি। যদিও অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল। যারা সবকিছুই করেছে। আমরা এটাও জানি পরবর্তী ম্যাচে কিভাবে খেলতে হবে। আর আশা করছি ভালো কিছুই করতে পারব।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম