ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজের দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

০২ জুলাই, ২০২৬,  5:27 PM

news image

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের টি-টুয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম দিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।

দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার। লিটন দাসের পাশাপাশি পেসার তাসকিন আহমেদকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি। 

তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫ জুলাই প্রথম টি-টুয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মো. সাইফ উদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম