ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

বাংলাদেশের জয়ের পর যা বললেন তামিম

#

ক্রীড়া প্রতিবেদক

০৮ জুন, ২০২৪,  8:55 PM

news image

বাংলাদেশ ক্রিকেট দল যে চূড়ান্ত অফ ফর্মে ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ খেলা পাঁচ টি-টোয়েন্টিতে চার পরাজয় আর যাই হোক আত্মবিশ্বাস দেয় না। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আশা ছিল না বাংলাদেশের সমর্থকদের মধ্যে। বরংচ আশার চেয়ে হতাশাই বেশি ছিল। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় সেই হতাশা অনেকটা দূর করেছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের চোখে তাই এই জয়টা খুব দরকার ছিল। শনিবার (৮ জুন) ডালাসে প্রেইরি ক্রিকেট গ্যাউন্ডে সহজে জেতা ম্যাচ কঠিন করে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় টাইগাররা। শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১২৪ রানে আটকে ফেলে বাংলাদেশের বোলাররা। অল্প রানে লঙ্কানদের আটকে দেওয়ার নায়ক ছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে মাত্র ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তামিম প্রথমেই প্রশংসা করেন ফিজের।

তিনি আইপিএল খেলার পর মোস্তাফিজের উন্নতি হয়েছে এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার পর তিনি ভিন্ন এক বোলারে পরিণত হয়েছেন। ফিজ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বাড়বে বলে মনে করেন তিনি। ম্যাচ-পরবর্তী স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, ‘মোস্তাফিজের পারফরম্যান্স ভালো ছিল। কিছুদিন আগেও সে অফফর্মে ছিল তবে পরে ধোনির সঙ্গে খেলা তাকে বদলে দেয়। এরপর থেকেই তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।” তামিম সাম্প্রতিক সময়ের শ্রীলঙ্কা ও বাংলাদেশের নতুন দ্বৈরথ নিয়েও কথা বলেন। দেশসেরা এই ওপেনার বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বেশকিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। এই জয়ে আমি খুবই খুশি।” বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও সেই ম্যাচগুলোতেও ব্যাটিং ছিল দুশ্চিন্তার কারণ। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে লজ্জার হার। মূল আসরের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও সেই বাজে ব্যাটিং। সবকিছু মিলিয়ে আসর শুরুর আগে সমালোচনার চাদরে থাকা বাংলাদেশ দলকে এ জয় মানসিকভাবে স্থির হতে সাহায্য করবে বলে মনে করেন তামিম। তিনি বলেন, “জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।” এদিকে তামিম নিজেও টি-টোয়েন্টি ম্যাচ থেকে দূরে আছেন। শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে। গত বছর অবসর নিয়ে নাটকীয়তা শেষে তিনি ওয়ানডে দলে খেলার দরজা খোলা রেখেছেন। বর্তমানে দলের সঙ্গে না থাকলেও ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনায় অভিজ্ঞ টাইগার ওপেনার আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন বলে আশা রাখছে ভক্তরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম