ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশিদের জন্য ভিসার শর্ত শিথিল করল চীন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২৫,  4:57 PM

news image

বাংলাদেশি নাগরিকদের জন্য চীনের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।  দূতাবাস জানিয়েছে, স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ দেওয়ার বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আবেদনকারী চীনে সর্বোচ্চ ১৮০ দিন অবস্থানের ভিসার জন্য আবেদন করবেন, তাদের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। তবে যেসব আবেদনকারী চীনে প্রবেশের পর রেসিডেন্স পারমিট বা দীর্ঘমেয়াদি অবস্থানের ভিসা (ডি, জে–১, কিউ–১, এস–১, এক্স–১ ও জেড ক্যাটাগরি) গ্রহণ করবেন, তাদের ক্ষেত্রে আগের মতোই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের নিয়ম বহাল থাকবে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া দ্রুত ও সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ঢাকায় অবস্থিত চীনা ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম