ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাংলাদেশকে আরও জয় উপহার দিতে চান স্কালোনি

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০২৬,  5:22 PM

news image

বিশ্বকাপে বাংলাদেশের কোনো দল নেই, তবুও আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ যেন কোটি বাংলাদেশির নিজের দলের খেলা। সেই অকৃত্রিম ভালোবাসার কথা ভোলেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে বাংলাদেশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, তাদের আরও একটি আনন্দের উপলক্ষ এনে দিতে চান।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষের সমর্থন সবসময়ই তাদের মুগ্ধ করে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসে আর্জেন্টিনার প্রতি এমন আবেগ ও ভালোবাসা সত্যিই অসাধারণ। 

তিনি জানান, আকাশি-সাদা জার্সিতে বাংলাদেশের মানুষদের উচ্ছ্বাস দেখতে তার খুব ভালো লাগে এবং দল জিতলে সেই আনন্দের অংশ হতে পেরে তারাও খুশি হন।

বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশে আর্জেন্টিনাকে ঘিরে দেখা গেছে ব্যাপক উন্মাদনা। দলের প্রতিটি জয় উদযাপনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বের হয়েছে আনন্দ মিছিল। ফুটেছে আতশবাজি, উড়েছে আর্জেন্টিনার পতাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দৃশ্য আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশের সমর্থকদের এই আবেগ নতুন কিছু নয়। বহু বছর ধরেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি দেশের ফুটবলপ্রেমীদের বিশেষ টান রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে, যা আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফদেরও নজর কেড়েছে।

এদিকে বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেমিফাইনালের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে। এরই মধ্যে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে স্পেন।

এখন আর্জেন্টিনার লক্ষ্য ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও একধাপ এগিয়ে নেওয়া। আর সেই পথচলায় বাংলাদেশের কোটি সমর্থকের মুখে হাসি ফোটাতে চান স্কালোনি ও তার শিষ্যরা। তাদের বিশ্বাস, আরেকটি জয় মানেই বাংলাদেশে শুরু হবে নতুন এক উৎসব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম