ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাঁশখালীতে আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  4:20 PM

news image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলের কাহারঘোনায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় ২ শিশু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হল- ওই এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ মিনহাজ (১২) ও মেয়ে রুহি মনি (৩)। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক মেয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়।‘আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।’ বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে, তারা সম্পর্কে ভাই-বোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম