ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বহুমাত্রিক সমাজের ফলে নানারকম সমালোচনা তৈরি হয়, যেটা স্বাভাবিক: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:19 PM

news image

পাঠ্যপুস্তক নিয়ে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, পাঠ্যপুস্তকে ১০ থেকে ১১ বছর আগে কিছু ভুলত্রুটি ছিল। সেগুলো তখনই সংশোধন করা হয়েছিল। সেই ভুলগুলো নিয়ে এখন আবার কথা তোলা হচ্ছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে যদি কোনো ভুল থাকে, সেটা ঠিক করার জন্য দুটো বিশেষজ্ঞ কমিটি রয়েছে। সে কমিটি আলেম-ওলামাদের সঙ্গে আলোচনায় বসে ভুলগুলো সংশোধন করবে। তিনি বলেন, এখন কোনো ইস্যু না থাকায় পাঠ্যপুস্তকের ভুলকেই ইস্যু করা হচ্ছে। মির্জা ফখরুল এ বিষয়টাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়েছেন। তাকে বলবো বইগুলো আগে ভালোভাবে পড়ুন।

বাংলাদেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকসহ নানা সূচকে পাকিস্তানকে, এমনকি ভারতকেও অতিক্রম করেছি। ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন বাংলাদেশ ৬০ তম অর্থনীতির দেশ ছিলো। এখন জিডিপিতে বাংলাদেশের অবস্থান ৩৫। আর পিপিপিতে আমরা ৩১ তম অর্থনীতির দেশ।  তিনি বলেন, বহুমাত্রিক সমাজের ফলে নানারকম সমালোচনা তৈরি হয়, যেটা স্বাভাবিক। কিন্তু সবকিছু ছাপিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দেখেছি এক পাকিস্তানি রাজনৈতিক বলছেন, আমরা রুটির জন্য হাহাকার করছি। অন্যদিকে বাংলাদেশ মেট্রোরেল চালাচ্ছে। দুই দেশের যে পার্থক্য, সেটা পাকিস্তানি রাজনীতিবিদের বক্তব্যেই উঠে আসছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশের রাজনীতিকদের বক্তব্যে সেটা উঠে আসে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম