ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৬,  7:20 PM

news image

বর্তমান সরকার অতীতের সব সময়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ নিয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান এবং মিড ডে মিল চালুসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষা খাতের অগ্রগতি এখনো সন্তোষজনক নয়। তাই বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানে কাজ করবে সরকার। পাশাপাশি দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। একই অনুষ্ঠানে শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে না—এমন অভিযোগের কারণে অনেক অভিভাবক কিন্ডারগার্টেন স্কুলের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম