ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বরিশাল সিটি নির্বাচনে ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  8:03 PM

news image

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১০ জন মেয়র প্রার্থীর মধ্যে  ছয়জনকে বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার (১৮ মে ) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই সভা শেষে এই ঘোষণা আসে। সি‌টি নির্বাচ‌নের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান, যথাযথ কাগজপত্র না থাকায় চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ছয় প্রার্থী হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রুপণ ও আলী হোসেন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, মো আসাদুজ্জামান ও নেসারউদ্দিন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী।   মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম