ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা’র জন্মদিন উদযাপিত

#

০২ নভেম্বর, ২০২২,  3:47 AM

news image

ক্যাপসনঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক-এর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। 


মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৪৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর বিশ^বিদ্যালয়ের শেরে বাংলা হলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবনী সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। তাঁর জীবনী পড়ে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদেরকেই মূখ্য ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  ড. আবদুল বাতেন চোধুরী, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ আরিফ হোসেন, শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক ও ইংরেজী বিভাগের চেয়ারম্যান ইয়াসিফ আহমেদ ফয়সাল, আবাসিক শিক্ষার্থী শরিফুল ইসলাম নিলয় এবং  এস এম শামিম হোসেন। শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হাসনাত জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম