ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির আটোমেশন কার্যক্রম উদ্বোধন

#

১৯ ডিসেম্বর, ২০২২,  2:49 AM

news image

মাছউদ শিকদার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরির আটমোশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে ফিতাকেটে এ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হচ্ছে এই আটোমেশন কার্যক্রম। এখন থেকে এই কার্যক্রমের সুফল ভোগ করবে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় লাইব্রেরির এই আটোমেশন শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা প্রদান করবে। এর ফলে তাদের গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে। উপাচার্য এই কার্যক্রমের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। লাইব্রেরিয়ান ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ লাইব্রেরি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। লাইব্রেরি আটোমেশনের মাধ্যমে এখন থেকে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বিশ^বিদ্যালয়ের স্মার্ট আইডি কার্ড ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে যেকোন জায়গায় বসে লাইব্রেরিতে বিদ্যমান যেকোন বই খুব সহজেই পড়তে পারবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম