ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বরিশালে সময় টিভির ব্যুরো প্রধানকে অপহরণের চেষ্টা

#

৩০ মে, ২০২২,  3:21 AM

news image

ক্যাপসনঃ সময় টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু।


মাছউদ শিকদার: সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর উত্তর বগুড়া রোডস্থ মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক অপূর্ব অপু বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে অফিস থেকে হেঁটে বাসায় যাওয়ার সময় ৪/৫ জনের একটি দল আমার ওপর আক্রমণ করে এবং প্রাইভেটকারে তোলার চেষ্টা করে। আমি দৌড়ে আত্মরক্ষা করি। কারা এই কাজ করেছে তা বলতে পারছি না। কি কারণে করেছে তাও বলতে পারছি না। তবে কিছু দিন আগে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার নিয়ে নিউজ করেছিলাম। গোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাস নাগ বলেন, আমরা সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এছাড়া যে কমিউনিটি সেন্টারের সামনে ঘটনা তার মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা অফিসে নেওয়া হয়েছে। বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) মঞ্জুর হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে এমন একটি অভিযোগ পেয়েছি। খবর পেয়ে ওই এলাকায় এসেছি এবং সিসি টিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছি। সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, প্রকাশ্য দিবালোকে এ ঘটনা গণমাধ্যমের ওপর হুমকি। আমরা চাই অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। অন্যদিকে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সাধারন সম্পাদক আরিফুর রহমান এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদেও বিচার দাবী করেছেন। তিনি মনে করেন, সাংবাদিকের উপর এরকম হামলা বরিশালের গণমাধ্যমের জন্য একটি অশনিসংকেত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম