ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরিশালে শৃংখলা রক্ষার শর্তে বিএনপিকে গনসমাবেশের অনুমতি

#

০১ নভেম্বর, ২০২২,  3:33 AM

news image

ক্যাপসনঃ বরিশাল বঙ্গবন্ধু উদ্যান।


মাছউদ শিকদার : বরিশালে শৃংখলা রক্ষার শর্তে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির গনসমাবেশ করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী ৫ নভেম্বর এ উদ্যানে বিভাগীয় গনসমাবেশ করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে জনসমাগম ঠেকাতে সকল ধরনের পরিবহন বন্ধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।বরিশাল বিএনপির একাধিক সূত্র জানিয়েছেন, ৫ নভেম্বর বিএনপি’র বরিশাল বিভাগীয় সমাবেশ। বরিশালে বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নেতাকর্মীদের মধ্যে সাজ সাজ রব। বর্তমান-প্রাক্তন সব নেতারাই এখন সমাবেশ সফল করার লক্ষ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। রেকর্ড জনসমাবেশের লক্ষ্যে প্রতিদিনই তারা সভা-সমাবেশ করে যাচ্ছেন। তবে খুলনা ও রংপুরে জনসমাগম দেখে বরিশালের সমাবেশ বাঞ্চাল করতে সরকারদলীয় নেতা-কর্মীরা নানা পদক্ষেপ গ্রহন করছে বলেও জানান তারা। এরইমধ্যে সমাবেশের ১০ দিন আগেই বাস মালিকরা আগামী ৪ ও ৫ নভেম্বর সড়কে যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করেন। এমনকি তাদের সাথে বরিশালে যোগ হয়েছে অটো ও সিএনজি মালিকরাও। তারাও ওই সময় গাড়ি না চালানোর ঘোষনা দিয়েছেন। শুধু তাই নয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পছন্দসই স্থানে সমাবেশের অনুমতি প্রদানেও গরিমসি করা হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জানান, তাদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সঙ্গে দেখা করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক নিজেই তাদের বেলসপার্ক এ (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশ করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে তিনি দাবী করেন, সমাবেশ প্রতিরোধ করতে বিভিন্ন স্থানে পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। এছাড়া পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে আতংক সৃষ্টি করছে। তবে যানবাহন বন্ধ কিংবা অন্যান্য কোন ঘটনাতেই বিএনপি বিচলিত নয় বলে দাবী করেন তিনি। এদিকে বিএনপির দায়িত্বশীল একটি সুত্র জানিয়েছেন, বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারে কিছু শর্ত দেয়া হয়েছে। এগুলো হচ্ছে, উদ্যানের মুল মঞ্চ ছেড়ে দিতে হবে। মঞ্চ থেকে ২০০ ফুট দুরে সমাবেশ করতে হবে। এছাড়া রাস্তায় জমায়েতের বিষয়েও শর্ত দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, শৃংখলা রক্ষা করে বিএনপিকে সমাবেশ শেষ করতে বলা হয়েছে। এছাড়া আর কোন শর্ত তাদের দেয়া হয়নি। তবে বিএনপি নেতৃবৃন্দ তাদের বলেছেন, মাঠ ছাড়িয়ে রাস্তায় জমায়েত করবেনা তারা।এদিকে সমাবেশের একদিন আগে থেকে দুই দিনের বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। ধর্মঘট ডাকার পেছনে মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে তারা। জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধভাবে এসব যানবাহন চলছে মহাসড়কে। এর প্রতিবাদেই তারা ধর্মঘট আহবান করেছেন। যাত্রী সাধারণের নির্বিঘেœ ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যে থ্রি হুইলার চলাচল বন্ধ না করা হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে এই বিষয়ে স্মারকলিপিও দেয়া হয়েছে। স্মারকলিপিতেও ধর্মঘটের কথা জানানো হয়েছে। তিনি আরো বলেন, বিএনপি’র সমাবেশের কথা জানেন না তারা। তাদের ধর্মঘটের সঙ্গে বিএনপি’র সমাবেশের কোনো যোগসূত্র নেই। বাস বন্ধের প্রতিবাদ জানিয়ে বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ৫ নভেম্বর বিএনপি’র সমাবেশে যাতে কেউ আসতে না পারে সেজন্যই এসব ষড়যন্ত্র। তবে কোন ষড়যন্ত্রই নেতা-কর্মী আসা রোধ করতে পারবেনা। বরিশালে সর্ববৃহৎ জনসমাবেশ হবে বলে আশা করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম