ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বরিশালে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

#

২৯ এপ্রিল, ২০২৩,  10:45 PM

news image

ক্যাপসন: শনিবার (২৯ এপ্রিল) বরিশালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।


মাছউদ শিকদার: জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের মাধ্যমে বরিশালে ২৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের ৯ম ও ১০ম শ্রেণির বরিশাল সিটি কর্পোরেশন ৪৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এ ট্যাব বিতরণ করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন ও বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম। শুরুতে অতিথিরা প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি ২৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম