ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২৬,  4:50 PM

news image

বরিশালের গৌরনদী উপজেলায় বাড়ি ফেরার পথে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে  দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। স্থানীয়রা জানিয়েছে, ভ্যান চালক মঞ্জু বেপারী যাত্রী নামিয়ে রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। প্রতিবেশী মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকার সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় গুরুতর আহত মঞ্জু বেপারীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মঞ্জু সরদারের মৃত্যু হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম