ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরিশালে ডাকাত আতংকে রাতভর পাহারা

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ডিসেম্বর, ২০২২,  8:33 PM

news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাত জেগে পাহারা দিয়েছে উজিরপুর উপজেলা ও ইউনিয়নের সাধারণ  মানুষ । মঙ্গলবার রাতে উপজেলার  ডাকাত দল প্রবেস করেছে এমন তথ্য ছড়িয়ে পড়লে উপজেলা ও গ্রামে গ্রামে লাঠি হাতে পাহারায় নামেন সাধারণ মানুষ। এমনকি বিভিন্ন এলাকায় মসজিদে মাইকিং করে সাধারণকে সচেতেনতার বার্তা দেয়া হয়। এতেই ছড়িয়ে পরে ডাকাত আতঙ্ক। ফলে ডাকাতদের প্রতিহত করতে পাড়ায়, মহল্লায় লাঠি হাতে বেরিয়ে পরেন যুবক বৃদ্ধসহ সব বয়সী মানুষ। এদিকে শুধু গ্রামেই নয়,

উজিরপুর  পৌর শহরে বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশের খবর ছড়িয়ে পরলে নিদ্রা উপেক্ষা করে ঘর ছেড়ে বেরিয়ে পরে জনতা। এমনকি গভীর রাতে মোবাইল ফোনে যোগাযোগ করে স্বজনদের সতর্ক বার্তা দেন অনেকেই। এছাড়া রাতে লাঠি হাতে পাহারা দেয়ার ছবি তুলে বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোষ্ট করেন অনেক মানুষ। ডাকাত দলের সদস্যরা  বিভিন্ন এলাকায় অবস্থান করছে এমন গুজব ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পরেন ডাকাত আতঙ্কে থাকা বাসীন্দারা। এবিষয়ে উজিরপুর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান, পুলিশের পক্ষ থেকে  ডাকাত প্রবেশ করেছে এমন কোন তথ্য কাউকে দেয়া হয়নি। মানুষের মধ্যে যে আতংক ছড়িয়ে পরেছে জানতে চাইলে তিনি জানান, এটা সম্পূর্ণ গুজব। তবে বিষয়টি খতিয়ে দ্যাখা হচ্ছে । তিনি আরো জানান, কারা গুজব ছড়িয়েছে সে বিষয়টি আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম