ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

বরিশালে গণসমাবেশের মঞ্চে ফখরুল

#

নিজস্ব প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২২,  9:58 PM

news image

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারাও। শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। বিকেল ২টায় শুরু হওয়ার কথা ছিল বিভাগীয় এই গণসমাবেশ। শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় আগেই সমাবেশ শুরু করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা করতালি ও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে গণসমাবেশ করা হয়েছে। সামনে আরও পাঁচটি গণসমাবেশ ও ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির। এর মধ্যে আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় এ কর্মসূচি রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম