ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বরিশালে কারান্তরীন ১৩ ছাত্রলীগ নেতার জামিন না মঞ্জুর

#

২২ মে, ২০২৩,  4:18 AM

news image

ক্যাপসনঃ রোববার (২১ মে) বরিশালের আদালতে হাজিরা দেন মহানগর ছাত্রলীগের সদ্য বিদায়ী আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ ১৩ কর্মী।


মাছউদ শিকদার: নৌকার কর্মীদের পিটিয়ে জখমের মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়কসহ ১৩ জনের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। রোববার (২১ মে) বরিশাল মহানগর ম্যাজিষ্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করেন আইনজীবী। বিচারক আল ফয়সাল জামিনের আবেদন না মঞ্জুর করে পরবর্তি দিন ধার্য্য করেছেন বলে জানিয়েছেন আদালতের জিআরও এসআই মো. হুমায়ন কবির। তিনি জানান, রোববার আদালতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১৩ জনের জামিন ও মামলার তদন্তকারী কর্মকর্তার রিমান্ডের আবেদনের শুনানীর দিন ধার্য্য ছিলো। বিচারক জামিন ও রিমান্ডেরর আবেদন না মঞ্জুর করেছেন। তিনি আরো বলেন, আগামী ৬ জুন পুলিশী প্রতিবেদনের জমা দেয়ার দিন ধার্য্য করা হয়েছে। মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ কারান্তরীন ১৩ জনের জামিন চেয়ে আবেদন করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।এদিকে মান্নাসহ আসামীদের আদালতে চত্ত্বরে আনা হলে তাদের অনুসারীরা সেখানে জড়ো হয়। পরে প্রিজন ভ্যান ঘিরে নৌকা নৌকা বলে স্লোগান দেয় মান্নার অনুসারীরা। আর এসময় মান্নাকে বেশ উচ্ছসিত দেখা যায়। উল্লেখ্য গত ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশশ্মানের সামনে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীকে মারধর করা হয়। এতে আহত হয়ে তিনজন বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং ওই রাতেই পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ জন ও র‌্যাব তিনজনকে আটক করে। হামলায় গুরুতর আহত নৌকার কর্মী মনা আহম্মেদ বাদী হয়ে মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন। মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক আহবায়ক রইজ আহম্মেদ মান্নাসহ নামধারী ২১ জন ও অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম