ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

বরিশালে এক গাভীর তিন বাচ্চা প্রসব

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  10:39 PM

news image

ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় একটি গাভী স্বাভাবিকভাবেই তিনটি বাচ্ছার জন্ম দিয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার মাহিলারা বাজারের মোল্লা মার্কেট সংলগ্ন এলাকায় এ  এ ঘটনা ঘটে। গাভিটির মালিকের নাম আব্দুল মন্নান গোমস্তা (৯০)। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। আব্দুল মন্নান জানান, গত ৪৫ বছর ধরে তিনি গরু কেনা-বেচা পেশার সঙ্গে জড়িত। তবে নিয়মিত গাভী পালন করেন তিনি। বর্তমানে তার গোয়ালে একটি শংকর জাতের গাভী রয়েছে। ওই গাভী এর আগে তিন বছরে তিনটি বাচ্চার জন্ম দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সেই গাভীটি গোয়াল ঘরে অস্বাভাবিক আচরণ শুরু করে। দীর্ঘদিন ধরে গাভীটি লালন-পালন করায় তিনি বুঝতে পারেন সেটির বাচ্চা প্রসবের সময় ঘনিয়েছে। তাই সন্ধ্যার পর থেকে তিনিসহ পরিবারের সদস্যরা গোয়াল ঘরে অবস্থান নেন। মন্নান গোমস্তা বলেন, রাত ১ টার দিকে প্রথম বাচ্চা প্রসব করে গাভীটি। কিন্তু নিয়ম অনুযায়ী বাচ্চা ভূমিষ্ট হয়নি। দ্বিতীয়টিও একই অবস্থায় ভূমিষ্ট হয়। তখন গাভীর অবস্থা গুরুতর হয়। এ সময় মনে হয়েছে গাভীটিকে বাঁচানো যাবে না। কিন্তু তৃতীয় বাচ্চা স্বাভাবিকভাবে ভূমিষ্ট হওয়ার পর গাভীটি আস্তে আস্তে সুস্থ ও স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, বর্তমানে গাভী ও তার তিন বাচ্চা সুস্থ রয়েছে। তিনটি বাচ্চা ও গাভী স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। বাচ্চা তিনটি ষাঁড়। মন্নান গোমস্তা বলেন, উপজেলার নলচিড়া এলাকার অস্ট্রেলিয়ান জাতের একটি ষাঁড় দিয়ে গাভীর প্রজনন করানো হয়েছে। বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত কোনো পশু চিকিৎসকের শরনাপন্ন হননি। স্বাভাবিকভাবে খাবার দেওয়া হয়েছে। গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান বলেন, আমি খবর পেয়েছি। দেখতে যাবো। একসঙ্গে তিনটি বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা সব সময় ঘটে না। বছরের দু-একটি ঘটনা ঘটে। তবে এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম