ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বরিশালে ইমামদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

#

২২ সেপ্টেম্বর, ২০২২,  3:29 AM

news image

ক্যাপসনঃ বুধবার (২১ সেপ্টেম্বর) বরিশালে অনুষ্ঠিত মসজিদের ইমামদের সাথে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভায় উপস্থিত বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশাল মহানগরীর সকল মসজিদের ইমামদের সাথে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা, মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম-বার ও খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় কোন প্রকার অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান না দিয়ে সত্যতা যাচাই করতে হবে। সেই সাথে ধর্ম ও সামাজিক সম্প্রতি রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম