ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বরিশালে ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২৩,  4:31 PM

news image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার জহিরুল ইসলাম মামুনকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহিরুল ইসলাম উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।  ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সিকদার বলেন, ওই ওয়ার্ডের দফাদার আব্দুর রহিম আমাকে জানিয়েছেন, ইউপি মেম্বার মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি শুনে পুলিশকে জানিয়েছি। দফাদার আব্দুর রহিম বলেন, ইছাপুরা গ্রামের ছোট বটতলা থেকে বাড়িতে যাচ্ছিলেন ইউপি মেম্বার মামুন। এসময় ৫-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আব্দুর রহিম আরও বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান বলেন, নিহত মামুন দুটি হত্যাসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম