বরগুনায় রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
০৭ ডিসেম্বর, ২০২৫, 3:24 AM
NL24 News
০৭ ডিসেম্বর, ২০২৫, 3:24 AM
বরগুনায় রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সাল : রূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জনাব জাকির হোসেন মিরাজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব আবুজাফর মোঃ সালেহ। এ সময় বরগুনা জেলার ছয়টি উপজেলা থেকে আগত প্ল্যাটফর্মের প্রায় ৩০ জন সদস্য সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের করণীয় ও বিভিন্ন কর্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্ল্যাটফর্মের সিনিয়র সদস্য জনাব মনির হোসেন কামাল। আলোচনা শেষে আগামী তিন মাসের একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।