ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বরগুনায় পিকআপ থেকে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৩,  5:16 PM

news image

বরগুনা-পুরাঘাটা সড়কে গরু নিয়ে পিকআপ ভ্যানে বরগুনা যাওয়ার পথে পিকআপের পিছন থেকে ছিটকে পড়ে আঃ মন্নান (৩২) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব কেওড়াবুনিয়ার গরু ব্যবসায়ী আঃ মন্নান বিভিন্ন এলাকা থেকে গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করে আসছিলেন। শুক্রবার হাট থেকে গরু কিনে পিকআপ ভ্যান বোঝাই করে বাড়ি নিয়ে যাবার পথে বরগুনা-পুরাকাটা সড়কের সোনখালী নামক স্থানে পৌঁছালে পিকআপ ভ্যানের পিছন থেকে রাস্তায় পড়ে যান। পথচারীরা মৃত অবস্থায় দেখতে পেয়ে বরগুনা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম