ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

বরগুনায় পরিত্যাক্ত জায়গা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুলাই, ২০২৩,  12:38 AM

news image

নিজস্ব সংবাদদাতা: বরগুনা শহরের কলেজ বাঞ্চ রোড এলাকায় নিজ বাসার পিছন থেকে স্বপন (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে শহরের কলেজ বাঞ্চ রোডে নাহার মঞ্জিল ও নাজনীন ভিলা দুই বিল্ডিং এর মাঝখানের পিছনের দিকের পরিত্যাক্ত জায়গায়  নাজনীন ভিলার ভাড়াটিয়ারা স্বপ্নের মরদেহটি প্রথমে দেখতে পায়। তখন তারা নাজনীন বিল্ডিং এর মালিককে জানান। তখন নাজনীন বিল্ডিং এর মালিক স্বপ্নের ছোট ভাই সুমনকে জানায়। পরে স্থানীয় কাউন্সিলর তুষার থানায় খবর দিলে পুলিশ সুপার আব্দুস সালাম ঘটনা স্থল পরিদর্শন করেন। এর পূর্বে সদর থানার ওসি মিজানুর রহমান এবং ডিবির ওসি ঘটনা স্থল পরিদর্শন করেন। পরে পুলিশ স্বপনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময়  স্বপনকে হত্যা করা হয়েছে না আতœহত্যা করেছে সাংবাদিকদের  এমন প্রশ্নের জবাবে সদ্য যোগদানকৃত বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন ময়না তদন্ত শেষে এ ঘটনার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এখন কিছুই বলা যাচ্ছে না। নিহত স্বপ্ন শহরের কলেজ বাঞ্চ রোডের নাহার মঞ্জিল এর মালিক মৃত্যু শহিদুল ইসলাম এর বড় ছেলে। পারিবারিক জীবনে নিহত স্বপনের মা, ছোট ভাই সুমন, স্ত্রী ও এক পুত্র সন্তান এবং কন্যা সন্তান রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম